আমার ২০১০ সালের ব্লগজীবনের রিভিউ

ওয়ার্ডপ্রেস আমার ২০১০ সালের ব্লগজীবনের চমৎকার একটা রিভিউ আমাকে মেইল করেছে। আপনাদের সাথে শেয়ার করছি। :)

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

A Boeing 747-400 passenger jet can hold 416 passengers. This blog was viewed about 2,500 times in 2010. That’s about 6 full 747s.

In 2010, there were 7 new posts, not bad for the first year! There were 54 pictures uploaded, taking up a total of 3mb. That’s about 1 pictures per week.
পুরোটা পড়ুন

Posted in কাজকর্ম, হাবিজাবি | Tagged , | 8 টি মন্তব্য

ফন্টের খুঁটিনাটি : পর্ব ২

আবার ফিরে এলাম ফন্টের খুঁটিনাটি নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করার জন্য। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক।

গত পর্বে আমরা ফন্টের প্রাথমিক কিছু ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্ব থেকে ফন্ট তৈরীতে হাত দেব।
প্রথমেই আপনাদের ফন্টের টাইপ ডিজাইন প্রস্তুত করতে হবে। টাইপ ডিজাইন হলো আপনার ফন্টটার চেহারা। এরপর প্রয়োজন হবে ফন্টের গ্লিফ বা অক্ষরগুলোর তালিকা, এটাকে টেমপ্লেটও বলতে পারেন।

আমার মনে হয়ে নতুন টাইপ ডিজাইন করা বেশ কঠিন একটা কাজ। ভালোমানের টাইপোগ্রাফির জন্য সৃজনশীলতা আর দক্ষতা দুটোই প্রয়োজন। চারুকলার ছাত্ররা খুব সহজেই এ কাজটি করতে পারবেন।

পুরোটা পড়ুন

Posted in কাজকর্ম, টিউটোরিয়াল, প্রযুক্তি | Tagged , , , , | 10 টি মন্তব্য

ফন্টের খুঁটিনাটি : পর্ব ১

কিভাবে ফন্ট তৈরী হয় তা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। আমাকে প্রায়ই এধরণের প্রশ্নের মুখে পড়তে হয়। পড়ে প্রক্রিয়াটা বুঝিয়ে বললে আর কৌতূহলটা থাকেনা। প্রত্যুত্তর শোনা যায়, “থাক বাবা, আমার ফন্ট বানিয়ে কাজ নেই”। কিন্তু আগ্রহী মানুষ সবসময়ই পাওয়া যায়।
তাই প্রথমেই বলে রাখছি, ফন্ট বানানোটা সবার জন্য সুখকর কাজ নাও হতে পারে।

আসুন একনজর দেখে নেই একটা ফন্ট বানাতে কি কি লাগে-
১. টাইপোগ্রাফী সম্পর্কে মোটামুটি ধারণা।
২. বাংলা যুক্তাক্ষর নিয়ে ভালো ধারণা।
৩. ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা (এ্যাডব ইলাস্ট্রেটর, ইঙ্কস্কেপ ইত্যাদি)।
৪. প্রয়োজনীয় সফ্টওয়্যার (ফন্টল্যাব স্টুডিও/ ফন্টফোর্জ/ ফন্ট ক্রিয়েটর, ভোল্ট ইত্যাদি)।
৫. অসীম ইচ্ছাশক্তি ও অপার্থিব ধৈর্য। (এই পয়েন্টটা পরে ব্যখ্যা করব)
এবার বাংলা ফন্ট বানানো শুরুর আগে যেসব ব্যাপার জানা থাকা জরুরী সেগুলোর দিকে আলোকপাত করছি।
পুরোটা পড়ুন

Posted in কাজকর্ম, টিউটোরিয়াল, প্রযুক্তি | Tagged , , , , , , , | 14 টি মন্তব্য